স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির ক্রেতা ও বিক্রেতারা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সেবাপ্রার্থীদের অভিযোগ, শেরপুর সদর অফিসের পর এটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অফিস হলেও এখানে দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নেই। বর্তমানে অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সপ্তাহে মাত্র দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) অফিস করেন। এতে দাপ্তরিক কাজে চরম স্থবিরতা তৈরি হয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩৫০টির বেশি দলিল জমা পড়লেও সারা দিনে মাত্র ৪০ থেকে ৫০টি দলিল রেজিস্ট্রি করা সম্ভব হয়। ফলে প্রতিনিয়ত দলিলের পাহাড় জমছে।

মানববন্ধনে আসা এক সেবাপ্রার্থী আক্ষেপ করে বলেন, “শিমলা এলাকা থেকে ১৩ জন ওয়ারিশ নিয়ে আমি ৬ বার অফিসে এসেছি, কিন্তু কাজ হয়নি। যাতায়াতের এই ধকল সহ্য করতে না পেরে আমার অসুস্থ বোন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
এদিকে, সেবাপ্রার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। তিনি বলেন, “শেরপুর অফিসে একজন নিয়মিত কর্মকর্তা থাকা খুব জরুরি। আমি নিজেও অতিরিক্ত সময় দিয়ে কাজ করার চেষ্টা করি।” তবে নিয়মিত দেরিতে আসার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, বুধবার ব্যক্তিগত কারণে কিছুটা দেরি হওয়ার বিষয়টি তিনি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

