জামিল শেখের খুনিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ধুনট মোড় এলাকায় শেরুয়া দহপাড়া এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য এজাহারভুক্ত আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না, যা নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

নিহত জামিলের মা রশিদা জাহান জনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার মেধাবী ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা ধরা না পড়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সব আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা বলেন, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েই পরিকল্পিত হামলার শিকার হন জামিল।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, মোস্তাকিম রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আব্দুর রাজ্জাক। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জামিল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

