শেরপুরে গাছ কাটায় ধ্বংস হলো কয়েকশ পাখির ছানা ও ডিম

বগুড়ার শেরপুরে হাইড্রোলিক করাতকল দিয়ে বড় গাছ কাটার সময় পরিযায়ী শামুকখোল পাখির বহু বাসা মাটিতে পড়ে ভেঙে গেছে। এতে অসংখ্য পাখির ডিম ও ছানা মারা গেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে গত শনিবার থেকে এই গাছ কাটা শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রামনগর গ্রামে ৩০ থেকে ৫০ বছর বয়সী পিতরাজ, জলপাইসহ বিভিন্ন প্রজাতির অনেক বড় গাছ রয়েছে। এসব গাছের মধ্যে প্রায় ৫০০টি গাছে পাখিরা বাসা বেঁধেছে। গত কয়েকদিন ধরে গাছ কাটার সময় মগডাল থেকে শতাধিক বাসা মাটিতে পড়ে যায়। এতে বাসাগুলোতে থাকা অনেক ডিম ভেঙে যায় এবং উড়তে না শেখা ছানাগুলো মারা যায়।
সোমবার সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর পাশে ব্যাটারিচালিত হাইড্রোলিক করাতকল দিয়ে জলপাই ও পিতরাজসহ বিভিন্ন গাছ কাটা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ১৬ শতক জমির সাতটি বড় গাছ বিক্রি করা হয়েছে এবং জনৈক কাঠ ব্যবসায়ী গাছগুলো কিনে কাটছেন।

গাছের মালিকের জামাই বাবলু মিয়া জানান, নতুন ঘর নির্মাণের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তাঁরা গাছগুলো বিক্রি করেছেন। তবে পরে সেখানে পুনরায় গাছের চারা লাগানো হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় পরিবেশ রক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, রামনগর এলাকায় ১৫ থেকে ২০ প্রজাতির পাখির বিচরণ রয়েছে। প্রায় ৫০০টি বড় গাছে এসব পাখির বাসা আছে এবং সেখানে আনুমানিক দেড় থেকে দুই হাজার শামুকখোল পাখির বসবাস। এভাবে গাছ কাটায় পুরো পাখির কলোনিটি এখন হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

