শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে ইয়াবা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক চারটি মামলায় চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার জগন্নাথপাড়ার শফিউল আলম বাবু (৪৮), উত্তরসাহাপাড়ার রানা শেখ (৪০), খন্দকারটোলার রেজাউল করিম (৩৬) এবং ধনকুন্ডি এলাকার গোবিন্দ কুমার দাস (২৬)।
আদালত সূত্রে জানা গেছে, শফিউল আলম বাবুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রানা শেখ ও রেজাউল করিমের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড এবং গোবিন্দ কুমার দাসকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্য এবং শেরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

