শেরপুরে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদে যুবদল সমর্থকের সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে উপজেলা ছাত্রদলের এক নেতার ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের এক সমর্থক। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের যুবদল সমর্থক মো. আব্দুল্লাহ হেল কাফি। তিনি অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া সরকার জীবন সম্প্রতি ফেসবুক লাইভে এসে তাকে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনকে নিয়ে আপত্তিকর ও বানোয়াট মন্তব্য করেছেন।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ হেল কাফি বলেন, "জাকারিয়া সরকার জীবন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ‘জামায়াত পরিবারের সন্তান’ এবং আমার বাবা ও ভাইকে জামায়াত নেতা হিসেবে প্রচার করছেন। অথচ আমার পরিবারের কেউ কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমার চাচা আব্দুস সোবাহান বর্তমানে উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।"

কাফি আরও জানান, তিনি ২০১৭ সাল থেকে বিএনপির নিবন্ধিত সদস্য। নিজেকে একজন একনিষ্ঠ কর্মী দাবি করে তিনি বলেন, ছাত্রদল নেতা জীবন তার পাশাপাশি উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনকেও জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
সংবাদ সম্মেলন থেকে জাকারিয়া সরকার জীবনের এই কর্মকাণ্ডকে সংগঠনবিরোধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে মো. জাকারিয়া সরকার জীবনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

