মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রফিকুল ইসলাম নামে বগুড়ার শেরপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত রফিকুল উপজেলার খামারকান্দি ফারাজিপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাঁকে মালয়েশিয়ার সুনগাই বুলোহ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা ধারদেনা করে বিমানের টিকিট কেটে ১৮ সেপ্টেম্বর তাঁকে জীবিত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর হাসপাতালেই তিনি মারা যান।

এদিকে বিদেশ পাঠানো, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আর্থিক প্রতারণার অভিযোগ এনে মুসা কারিমুল্লাহসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে নিহতের পরিবার। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

