শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মৎস্যপক্ষ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে সফলতার জন্য মির্জাপুরের জাহিদুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া চাষে শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং কার্পজাতীয় মাছ চাষে সাফল্য অর্জন করায় সীমাবাড়ি ইউনিয়নের হামিদুল হক সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলার মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও হাসানুল মারুফ প্রমুখ। সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন।চলবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পাখির বাসা ও ছানা নষ্টের মামলায় আজাহার গ্রেপ্তার

শেরপুর ডিজে হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রার স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

১৭ কোটির উন্নয়ন প্রকল্প যেন মরণফাঁদ! শেরপুরে চার মাস ধরে খোঁড়া সড়কে চরম দুর্ভোগ

শেরপুরে জয়লাজুয়ান ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারীকে বিদায় সংবর্ধনা

পাখি হত্যার দায়ে শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

শেরপুরে গাছ কাটায় ধ্বংস হলো কয়েকশ পাখির ছানা ও ডিম

শেরপুরে চৈতি ও প্রান্ত দধি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

