পাখি হত্যার দায়ে শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে গাছ কাটতে গিয়ে পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শেরপুর থানায় এই মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে গত ৮ আগস্ট সকালে স্থানীয় বাসিন্দা মো. আজাহার আলী তাঁর সম্পত্তির জলপাই ও পিতরাজসহ ৭টি বড় গাছ জনৈক এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ী গাছগুলো কাটার সময় মগডালে থাকা পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ বাসা ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে উড়তে না শেখা অসংখ্য পাখির ছানা মারা যায় এবং বিপুল পরিমাণ ডিম নষ্ট হয়।
এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শেরপুর এসএফএনটিসি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে থানায় এই অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ধারা অনুযায়ী অপরাধ করেছেন।
স্থানীয়রা জানান, রামনগর গ্রামটি দীর্ঘ সময় ধরে পরিযায়ী পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সেখানে প্রায় ৫শ বড় গাছে দেড় থেকে দুই হাজার শামুকখোল পাখির বসবাস। প্রজনন মৌসুমে এমন নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে পুরো এলাকার পরিবেশবাদী ও সাধারণ মানুষ মর্মাহত।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

