রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রার স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অদম্য মেধা আর ইচ্ছাশক্তির জোরে সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বগুড়ার শেরপুরের নাজমুল হাসান। রিকশাচালকের সন্তান নাজমুল শতভাগ স্কলারশিপ পেলেও অর্থসংকটে তাঁর বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। এই খবর জানতে পেরে মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নাজমুল হাসান তাঁর বাবাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী নাজমুলের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেন।
নাজমুল হাসান বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের রিকশাচালক মো. আয়নাল হকের বড় ছেলে। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি সুইডেনের ‘ইউনিভার্সিটি অফ স্কোভডে’-তে মাস্টার্স ইন বায়োসায়েন্সে পড়ার সুযোগ পান। টিউশন ফি মওকুফ হলেও বিমানভাড়া ও জীবনযাত্রার ব্যয় বহনের সামর্থ্য তাঁর পরিবারের ছিল না।

ডা. মনজুর রশিদ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ.এন.এম. মনোয়ারুল কাদির বিটুর সহযোগিতায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নাজমুলকে সহায়তার সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে নাজমুল বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কথা শুনেছেন এবং আমাকে দোয়া করেছেন। তিনি আমাকে দেশের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। তাঁর এই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল।”
নাজমুলের বাবা আয়নাল হক তাঁর ছেলের স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

