সন্তান হারানোর শোকে জন্মদিনেই প্রাণ গেল মায়ের

মেয়েকে হারানোর শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলেন না মুক্তি সরকার। ১১ মাস বয়সে ছোট্ট সন্তান ধারামনির মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেই সন্তানের জন্মদিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ৬ আগস্ট মুক্তি সরকারের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ধারামনি। ছোট্ট শিশুটির আগমনে পরিবারজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১১ মাস বয়সে গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় শিশুটি।
স্বজনরা জানান, একমাত্র সন্তানকে হারানোর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মুক্তি সরকার। মেয়ের স্মৃতি আঁকড়ে দিন কাটছিল তার। বৃহস্পতিবার ছিল ধারামনির জন্মদিন। এদিন মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

নিহত মুক্তি সরকার শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকার বাসিন্দা স্বাক্ষর সরকারের স্ত্রী এবং স্বর্ণকার সুনীল সরকারের পুত্রবধূ।
বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের উত্তর বাহিনী পৌর মহাশ্মশানে মুক্তি সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

