শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

সুস্থ ও প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে বেগবান করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ১০টি সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) পৌর শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই কমিটির আত্মপ্রকাশ ঘটে।
উপজেলার সুস্থ সাংস্কৃতিক ধারার চর্চা ও বিকাশকে গতিশীল রাখতে স্থানীয় সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যেই এ জোট গঠন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
সর্বসম্মতিক্রমে ঘোষিত এ কমিটিতে মো. মোজাফফর আলীকে আহ্বায়ক ও আবুল হোসেন আকাশকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আলীম এবং আশরাফুল আলম রিপন। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. সোহেল খন্দকার, কে এম কামরুল হাসান পাশা, আপেল মাহমুদ, সৌরভ অধিকারী শুভ ও মঞ্জুর মোর্শেদ ডালাস।

প্রাথমিকভাবে জোটের সঙ্গে যুক্ত হওয়া সংগঠনগুলো হলো-ভবের হাট (লালনচর্চা ও গবেষণামূলক সংগঠন), রাহবার শিল্পী গোষ্ঠী, সুর-সারগাম সঙ্গীত বিদ্যালয়, স্বরমালিকা সঙ্গীত নিকেতন, শেরপুর সাংস্কৃতিক একাডেমি, সুরের ভুবন, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমি, নৃত্যাঙ্গন একাডেমি, উত্তরণ সাংস্কৃতিক একাডেমি এবং হারমোনিকা।
কমিটির আহ্বায়ক মো. মোজাফফর আলী বলেন, “অপসংস্কৃতির আগ্রাসন রোধ এবং শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনকে নতুন করে প্রাণবন্ত করাই আমাদের মূল লক্ষ্য। শুদ্ধ ও সৃষ্টিশীল চর্চার মাধ্যমে একটি সুস্থধারার সমাজ গঠনে এই জোট সক্রিয় ভূমিকা রাখবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

