শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় শহরের সান্যালপাড়ায় শ্রী শ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে আট দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
স্থানীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেরপুর শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্ত বৃন্দের সভাপতি রনজিৎ কৈরির সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার মালাকার, কোষাধ্যক্ষ বিপ্লব সাহা লিপটন এবং সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, শ্রী শ্রী রাধা রানীর জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় যজ্ঞানুষ্ঠান। বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় আয়োজিত ৮ দিনের এই উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে। উৎসব চলাকালীন ভক্তদের জন্য সার্বক্ষণিক প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের লীলা কীর্তন অনুষ্ঠানে বাংলাদেশের বগুড়া, সাতক্ষীরা, যশোর এবং পার্শ্ববর্তী দেশ ভারতের নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও বনগাঁ থেকে আসা প্রখ্যাত কীর্তনীয়া দল অংশ নেবে। তারা সনাতন ধর্মের বিশ্লেষণমূলক আলোচনায় অংশ নেবেন।
নিরাপত্তার বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, "এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ ভক্তরা সমবেত হন। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আট দিনব্যাপী সার্বক্ষণিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

