শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার খানপুর এলাকায় বাঙালি নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে খানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

এছাড়াও খানপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, কুসুম্বী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আসাদ, গাড়িদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

