শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সমাজসেবা কর্মকর্তা নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ এবং শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আসওয়াদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

