শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে শিশুদের জন্য বিষাক্ত কেমিক্যাল ও নিষিদ্ধ ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো নিবন্ধন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। আইসক্রিম আকর্ষণীয় করতে এতে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) এবং টেক্সটাইল গ্রেডের বিষাক্ত রঙ মেশানোর প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে কারখানার মালিক শিহাব উদ্দিন প্রিন্স (৪৮) তাঁর অপরাধ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া ফ্রিজে থাকা বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও বিষাক্ত কাঁচামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে শেরপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল জানান, “শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

