শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কর্মচারীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, এ সময় নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ আল রাফাত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাটকে প্রধান অভিযুক্ত করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তরিকুল ইসলাম সম্রাট সায়েম ট্রাভেলসের কার্যালয়ে গিয়ে কর্মচারীদের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ও রাফাতের বাবা আব্দুল মান্নানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের জায়গা দখল এবং শেরপুরে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর দুই দিন পর বৃহস্পতিবার বিকেলে একদল লোক প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করেন। অভিযোগকারীদের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করে কর্মচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তাঁরা প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান ও তাঁর সন্তানদের খুঁজছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে তাঁরা শাটার নামিয়ে চলে যান। এ সময় টেবিলে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তরিকুল ইসলাম সম্রাট। তিনি বলেন, শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকায় মহাসড়কের পাশে তাঁদের পারিবারিক জায়গা রয়েছে। ওই জায়গার পেছনেই আব্দুল্লাহ আল রাফাতের প্রতিষ্ঠান। মূলত তাঁকে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এ কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

