শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকার দুটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা, মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

