শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

বগুড়ার শেরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ঘর ও বিভিন্ন মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সমসাময়িক রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেন। তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং যেকোনো গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে নিজেদের ভুল সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি তরুণ প্রজন্মের আধুনিক চিন্তাভাবনাকে সম্মান জানিয়ে তাদের মতামতকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সদস্য ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের অনুকূলে নতুন ঘর বরাদ্দ দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

মাদক ও মোবাইল আসক্তি রুখতে শেরপুরে কিশোরদের ফুটবল উপহার

সন্তান হারানোর শোকে জন্মদিনেই প্রাণ গেল মায়ের

শেরপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জামিল শেখের খুনিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় নাসির পাটোয়ারীকে প্রতিহতের হুঁশিয়ারি

শেরপুরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক

