শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে গাঁজা সেবনের দায়ে মো. মোখলেছুর রহমান নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা প্রশাসন ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন।

আদালত সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মো. মোখলেছুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

