শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) পৌর শহরের হাটখোলা বাজার এলাকায় হাতেনাতে গ্রেপ্তারের পর তাঁদের এই সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, শেরপুর উপজেলার উত্তর শাহাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর (৪৮) এবং একই এলাকার মৃত তোরাব আলীর ছেলে মো. আলমগীর ইসলাম (৪৫)।
আদালত সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের হাটখোলা বাজার এলাকায় মাদক (ট্যাপেন্টেডল) সেবনরত অবস্থায় ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড এবং ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে শেরপুর থানা পুলিশের একটি চৌকস দল প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। সাজা ঘোষণার পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

