শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

বগুড়ার শেরপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে সড়ক প্রতিরোধকে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে ট্রাকটির নিচের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মহাসড়ক থেকে আন্ডারপাসে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী অক্ষত রয়েছেন। অন্য কোনো যানবাহন বা ব্যক্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক আব্দুল জলিল জানান, রংপুর থেকে প্রাইমপোস্টের মালামাল নিয়ে কুমিল্লা ও নোয়াখালীর চৌমুহনী এলাকায় যাওয়ার পথে ছোনকা আন্ডারপাসের কাছে একটি ছোট গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক প্রতিরোধকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের ক্যাবিন ছাড়া নিচের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছ। দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

