শেরপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের বাসিন্দা জনির একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিয়াম বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর সিয়ামকে ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে দড়িমুকুন্দ গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। অবুঝ এই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতে লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

