শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শিক্ষক জয়ন্ত চক্রবর্তীর গীতা পাঠ এবং বিশিষ্ট পুরোহিত সাধন চক্রবর্তীর চণ্ডী পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শেরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সীর সভাপতিত্বে সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব জনি দত্ত ও যুগ্ম আহ্বায়ক সৌরভ বসাক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর শহর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক তপন দত্ত, যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস রাহুল, নিতাই মহন্ত, তীর্থ সাহা, দেবব্রত মিথুন এবং ফ্রন্টের জেলা কমিটির সদস্য অশোক কুণ্ডুসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, ফায়ার সার্ভিসের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট সংস্কার এবং উচ্চশব্দে সাউন্ডবক্স ব্যবহার না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

