শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে শিমুল দত্ত পাপ্পু সভাপতি, উদয় কুমার দাস সাধারণ সম্পাদক এবং সহদেব রাজবংশী সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবন পাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।
বৃন্দাবন পাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি সহদেব রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম। মহিপুর বাড়ইপাড়া দুর্গাপূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম মোহন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায়, পরিতোষ রায় ও জনি মোহন্ত।
সভায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ গাড়িদহ ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাস, বৃন্দাবন পাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শীল, দুর্গা চরণ রাজবংশী, বিপ্লব শীল, চন্ডিজান বারোয়ারী দুর্গাপূজা কমিটির সভাপতি সবুজ দাস, সাধারণ সম্পাদক অসীম দাস, চন্ডিজান উত্তরপাড়া দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক নকুল পাল, রণবীরবালা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক দয়াল কুমার দাসসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার তাগিদ দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

