শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বগুড়ার শেরপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের জন্য বহুল প্রতীক্ষিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় ১৮০০ প্রার্থীর দীর্ঘ প্রতিযোগিতা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সব ধাপ পেরিয়ে অবশেষে ১৮৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং সংশ্লিষ্ট মাধ্যমে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার (৭ আগস্ট) ফলাফলের চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে অংশ নেওয়া মোট ১৮০০ প্রার্থীর মধ্যে ২২০ জন লড়েছিলেন সুপারভাইজার পদের জন্য, আর বাকিরা ছিলেন তথ্য সংগ্রহকারী পদের প্রতিযোগী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৬৮ জনকে তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্ত করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ১৫ জনকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। অন্যদিকে, ১৫ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এবং ১ জনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
শুমারি কার্যক্রমকে শতভাগ নির্ভুল ও স্বচ্ছ করার লক্ষ্যে এই বিশাল নিয়োগ সম্পন্ন করা হয়েছে। নবনিযুক্ত এই জনবল মাঠপর্যায়ে গিয়ে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ এবং তথ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। নির্বাচিত প্রার্থীদের খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওরিয়েন্টেশন এবং পরবর্তী মাঠকালীন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, এই শুমারির মাধ্যমে উপজেলার প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবার সঠিক ডাটাবেজ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

