বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

বিকেলের শেষ আলো যখন খালের জলে ঝিলমিল করে, তখন চারপাশের সবুজ মাঠ আর খোলা আকাশের নিচে মৃদু বাতাসে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। এমন মনোরম দৃশ্য উপভোগ করতে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি সেতু এলাকায় এখন প্রতিদিন বিকেল হলেই ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।
শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্থানীয়ভাবে ‘পারনী খাল’ নামে পরিচিত এই খালটি এখন বর্ষার পানিতে থৈ থৈ করছে। মাঠের পানি নেমে গেলেও খালে পর্যাপ্ত পানি থাকায় সেখানে ছোট-বড় বেশ কিছু নৌকা চলছে। বিশেষ করে শুক্রবার ও শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ আবার মুঠোফোনে প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করছেন। শুধু শেরপুর নয়, পাশের ধুনট উপজেলা থেকেও অনেকে এখানে আসছেন একটু স্বস্তির খোঁজে।

নৌকায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, শেরপুর শহরে বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক বা পর্যটন কেন্দ্র নেই। তাই বর্ষার এই সময়ে খালের স্বচ্ছ পানিতে নৌকায় ঘুরে তারা আনন্দ উপভোগ করছেন।
দর্শনার্থীদের এই সমাগমকে কেন্দ্র করে বোয়ালকান্দি সেতুর দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আখের রস, ফুচকা, মাঠা, বাদাম ও বুটকালাইসহ হরেক রকমের খাবারের অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এতে স্থানীয় ছোট ব্যবসায়ীদেরও আয়ের সুযোগ তৈরি হয়েছে।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন বলেন, “এলাকায় সরকারি কোনো বিনোদনকেন্দ্র না থাকায় বোয়ালকান্দির এই প্রাকৃতিক পরিবেশই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের কোলাহল থেকে দূরে মুক্ত বাতাসে সময় কাটাতে এটি এখন অন্যতম আকর্ষণীয় জায়গা।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

