শিবগঞ্জে জালে আটকা পড়া ৭ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মাছ ধরার জালে আটকে পড়া ৭ ফুট দীর্ঘ একটি অত্যন্ত বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার গুজিয়া বালা পাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’। পরে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, সকালে গুজিয়া বালা পাড়া গ্রামের কৃষক মো. আশরাফুলের মাছ ধরার জালে সাপটি আটকে পড়ে। ওই কৃষক জাল তুলতে গিয়ে বিষধর সাপটি দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সংগঠনের সভাপতি সোহাগ রায় সাগর এবং সদস্য আবু হানিফ ও মো. রাতিন সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার অভিযানে শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।

পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর ও সংগঠনের সদস্যরা জানান, উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর ‘পদ্ম গোখরা’। সাপটি লম্বায় প্রায় ৭ ফুট। তারা বলেন, “সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে ফসলের জমিতে ইঁদুর দমনে এটি বড় বন্ধু। ভয়ের কারণে মানুষ সাপ দেখলেই মেরে ফেলে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেটিকে না মেরে জীববৈচিত্র্য রক্ষায় দক্ষ উদ্ধারকর্মীদের খবর দেওয়ার আহ্বান জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

