বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধানখেতে, প্রতিমন্ত্রী ও স্ত্রীসহ আহত ৩

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং এক পথচারী আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া, গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক পথচারী আহত হন। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি গাড়িতে করে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। এ সময় গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তাদের সঙ্গে পুলিশের একটি নিরাপত্তা গাড়ি ছিল। কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর নিরাপত্তা গাড়িটি আগে চলে যায়।

প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা জানান, পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই ফিরোজা বেগম নামের এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন এবং প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, "পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও আমি দুজনই আহত হয়েছি। শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।"
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে জয়পুরহাটে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যৌথ সভায় কাটল জট, ১০ মাস পর চালু হচ্ছে শেরপুর-সোনামুখী সিএনজি রুট

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ধ্বংস ৫০ কেজি গুড়

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: আসাদুদ্দিন ওয়েইসি

