লালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম নামের পৌনে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম ওই গ্রামের মো. রাকিব সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সবার অগোচরে বাইরে চলে যায় শিশুটি। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরে শিশুটি পড়ে যেতে পারে সন্দেহে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরে তল্লাশি চালিয়ে বিকেল পাঁচটার দিকে পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ মুক্তিযোদ্ধা কোটা?

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

লালপুরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা

