মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন জন খাদেম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে তারা লোকজনের হাতে আটক হয়ে মারধরের শিকার হন এবং তাদের মাথার চুল কেটে দেয়া হয়।
আহতরা হলেন,পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের মৃত হামজা প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৬) ও মৃত ফিরোজ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (২৩)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনজন সরকার ও মাদ্রাসার নাম ব্যবহার করে সিঙ্গড়া—চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকান-দোকান এবং বাড়ি বাড়ি করে টাকা তুলছিলেন। এলাকাবাসীরা সন্দেহে তাদের আটক করে একটি দোকানে আটকে রাখেন। পরে তারা তাদের মাথার চুল কেটে দেন এবং রশিদে উল্লেখিত নামের জালিয়াতির সন্দেহে গণপিটুনি করেন।
এসময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল
লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার
তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ
আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোরে বসতঘরে আগুনে পুড়ে মা ও দেড় বছরের শিশুর মৃত্যু, দগ্ধ শাশুড়ি
নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা
নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা
নাটোরে নিজ হাসপাতালে চিকিৎসককে গলাকেটে হত্যা, নার্সসহ আটক ৪
নাটোরে নিজ হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, কেন্দ্র সচিবকে শোকজ
৫ লাখ টাকা ঘুষ দাবি করা সেই এসআই বরখাস্ত
গাঁজা কিনতে গিয়ে কারবারিকেই হত্যা করলো এসএসসি পরীক্ষার্থী
গুরুদাসপুরে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন