নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় এক নারীর গোপন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মিরাজ আহমেদ ওই গ্রামের মোস্তাকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। সেই সুযোগে মিরাজ আহমেদের সঙ্গে ওই নারীর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে গোপনে দুজনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন মিরাজ।

পরে সেই ভিডিও দেখিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে মিরাজ আহমেদকে গ্রেপ্তার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

