আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্টেশন ফিডার এলাকায় একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ পরিচালনা করা হবে।
নেসকো জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজ প্রয়োজন। বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো নাটোর দপ্তরের আওতাধীন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ে সু-খবর দিলেন জ্বালানি উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা

নাটোরে বাস-নছিমনের সংঘর্ষে তিন ব্যবসায়ীর মৃত্যু

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

