গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা

এখন থেকে গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা জ্বালানি বিষয়ক সেমিনারে এসব কথা বলেছেন তিনি।
জ্বালানি উপদেষ্টা জানান, বিগত সরকার জ্বালানি নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধান নিয়ে বিগত সরকারের তেমন কোনো আগ্রহ ছিলো না। বরং তারা বাড়তি চাহিদা এবং জরুরি কারণ দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।
তিনি আরো জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য উদ্যোগ নিতে চাইলে কোনো আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে দরপত্রের মাধ্যমে আসতে হবে। নির্বাচিত সরকার নেই, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছি। মন্ত্রণালয়ে এখন আর কোনও নির্ধারিত বিডার নেই।
বিভিন্ন রকমের দাবি নিয়ে আন্দোলন করার বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির জানিয়েছেন, ধান কাটার মৌসুমের মতোই এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব রকমের দাবি মেনে নেয়ার সুযোগ নেই। এই সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

