শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ থাকবে না। পিডিবির স্থানীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩ কেভি লাইনে মেরামত কাজ চলবে। এ সময় পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, কাজ দ্রুত শেষ করার চেষ্টা থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এসময় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ ।
এদিকে সিলেট নগরীর কিছু এলাকাতেও একই দিনে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ও বিমানবন্দর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সময়ের মধ্যে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন থাকবে। পাশাপাশি লাভলী রোড, তপোবন, বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকা, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটির বাসিন্দারাও একই পরিস্থিতির মুখে পড়বেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

