নাটোরে বাস-নছিমনের সংঘর্ষে তিন ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) এবং তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।
নিহত তিনজন নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কাচ ভেঙে যায়। তবে বাসে থাকা কোনো যাত্রী আহত হননি। নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাটোরে নারীর গোপন ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেপ্তার

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোরে বসতঘরে আগুনে পুড়ে মা ও দেড় বছরের শিশুর মৃত্যু, দগ্ধ শাশুড়ি

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

