নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা সোহেল রানা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আত্রাই-নাটোর রোডে ঘটে যাওয়া সংঘর্ষে গুরুতর আহত হন সোহেল রানা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালে তিনি মারা যান।
নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মো. সাহেব আলীর একমাত্র ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। চলতি বছর তিনি নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। তার শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছিলেন।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিএনপি একজন নিবেদিত কর্মী হারালেন, আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

