নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া–লালপুর সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহিমালি ফার্ম এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ছুটি শেষে পরদিন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশায় বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাহিমালি এলাকায় একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, “নিহত ব্যক্তি সেনা সদস্য হওয়ায় সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবেন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

