পাবনায় গুলিতে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আসামি নাছির গ্রেপ্তার

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে ২ শিক্ষার্থী নিহতের মামলা মো: নাছির ভাণ্ডারী ওরফে নাছিরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২ সেপ্টেম্বর) র্যাব-১২ ও র্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে। নাছির পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মো: মুক্তার ভান্ডারির ছেলে।
২ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি সদর উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ খাঁনের অন্যতম সহযোগী হিসেবে নাছির পরিচিত। নাছির হত্যা মামলার ৮ নম্বর আসামি।
পাবনায় গুলিতে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আসামি নাছিরকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-১২ পাবনা ক্যাম্প ও র্যাব-৩ এর একটি যৌথ দল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি নাছিরকে গ্রেপ্তার করে। পরে পাবনায় এনে তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে ১টি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আ. লীগ নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো: জাহিদুল ইসলাম (১৯) ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মো: মাহবুব হাসান নিলয় (১৪)।
নিহত শিক্ষার্থী জাহিদুলের বাবা মো: দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

