ছাত্রলীগ নেতাদের হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

ছাত্রলীগ নেতাদের আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ।
এ সময় ছাত্রলীগ অবস্থান করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শাহপরাণ হলের বেশ কিছু কক্ষ দখল করেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু, রিভালভার ও বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে বর্তমানে পুরো ক্যাম্পাস ছাত্রলীগ শূণ্য। সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকেই ছাত্রলীগের সব নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেছেন। এমনকি এদিন দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি মো: খলিলুর রহমান ও সাধারণ-সম্পাদক মো: সজিবুর রহমানও হল ত্যাগ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএনপির অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

