জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে ঝুলন্ত অবস্থায় এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির ওয়াচ টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


