সুন্দর নির্বাচন করে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে পেরেছে। এতে তাদের দেওয়া অঙ্গীকার পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে এ আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক মাস চার দিন পর এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে ভোটের পর কারচুপির অভিযোগ তোলা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। দলীয় কাঠামোয় অন্তত ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা প্রয়োজন।
এর আগে বক্তব্য দেন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও। তারা বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চলায় নির্বাচনী পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
কমিশনারদের মতে, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা গেলে নারী ভোটারের অংশগ্রহণও আরও বাড়বে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদ উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

