আজ দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস

আজ বুধবার দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়াও আজ সন্ধ্যা পর্যন্ত দেশের কোনো স্থানে ঝড়ের পূর্বাভাস নেই।
দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ভারি বর্ষণ হতে পারে।
আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, দক্ষিণ/পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশ থেকে একেবারে বিদায় নিতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বৃষ্টিতে গর্তে আটকে যানবাহন, ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

