কক্সবাজারে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিজ বাড়িতে মোছা: রিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূর গলকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো: আনু নাছের ওসমানীসহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিছানায় রক্তাক্ত অবস্থায় রিনা আক্তারের মরদেহ পড়ে রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার পর সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বত্তরা। মরদের পাশে ১টি রক্তাক্ত দা দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে কক্সবাজার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পুলিশ।

কক্সবাজারে নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, কারা কীভাবে রিনা আক্তারকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্বামী আনু নাছের ওসমানীসহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

