কুমিল্লায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় শান হুয়ানমেই নামের চীনা এক নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেডের ‘পি.ওয়াই গার্মেন্টস’-এ কর্মরত ছিলেন।
জানা গেছে, নোয়াগাঁও চৌমুহনী এলাকার বিসমিল্লাহ্ হাউজ নামের একটি ভবনে ‘পি.ওয়াই গার্মেন্টস’ এর কর্মরত চীনা নাগরিকরা থাকেন। ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন শান হুয়ানমেই।
আজ সকাল সাড়ে ৮টার দিকে তার সহকর্মীরা অফিসে যাওয়ার সময় দরজা বন্ধ দেখে শান হুয়ানমেইকে ডাকাডাকি করলেও তার সাড়া শ্বব্দ না পাওয়ায় সহকর্মীরা স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।
কুমিল্লায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, চৌমুহনী এলাকার একটি ভবন থেকে চীনা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী চীন থেকে আসার পর মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

