কুমিল্লায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

কুমিল্লায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ম) সকালে কুমিল্লার লাকসাম উপজেলার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে লাকসাম পৌর এলাকার রাজঘাটে শিশু মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের সঙ্গে আটকে যায়।
পরে পরিবারের লোকজন এসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ মাহি উপজেলার রাজঘাট উত্তরপাড়া এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে।

অন্যদিকে, উপজেলার ইরুয়াইন এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো: সামসুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সাড়ে ৮টার দিকে উপজেলার ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন ওই ব্যবসায়ীর নিজের মুদি দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসুর রহমান বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো: সামসুর রহমান উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
কুমিল্লায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাবুদ্দিন জানান, নিহতের দুজনের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

