কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো: শামীম আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি এলাকায় কুমিল্লা-মিরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আহমেদ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি এলাকার মো: মোখলেছুর রহমানের ছেলে। সে স্থানীয় চান্দলা কেবি হাইস্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শামীম উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের দিকে যাচ্ছিল। পথে মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

