গাইবান্ধায় হরতালে পাঁচ ট্রাক-বাস ভাঙচুর

গাইবান্ধায় হরতালে পাঁচ ট্রাক-বাস ভাঙচুর করছে দুর্বৃত্তরা। জামায়াতে-বিএনপি’র হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি পণ্যবাহী ট্রাক, একটি যাত্রীবাহী বাস, ও দুটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকা-রংপুর মহসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনাটি ঘটে।
গাইবান্ধায় হরতালে গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরজু সাজ্জাদ হোসেন।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় জামায়েত- বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। পরে বলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামে একটি যাত্রীবাহীবাসে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইট-পাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) মো: লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

