গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা: মোরশেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোরশেদার বাবার বাড়ি চট্টগ্রামে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নিজে শোবার ঘর থেকে মোরশেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার (ওসি) মো: মাহবুব আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ঢাকায় পোশাক করাখানায় চাকরি করার সুবাদে মোরশেদার সাথে বিয়ে হয় শাহজাহান মিয়ার। ঢাকায় দুই বছর থাকার পর শাহাজাহান মিয়া তার স্ত্রীকে নিয়ে সুন্দরগঞ্জের নিজ বাড়িতে চলে আসেন। বিবাহিত জীবনে তাদের ঘরে আট বছর বয়সের একটি ছেলে ও ২ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সংসারে স্বচ্ছলতা আনার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে শাহাজাহান।
বিদেশে যাওয়ার জন্য শাহজাহান মিয়া তার শেষ সম্বল বসতভিটা মাটি বিক্রি করে বছরখানেক আগে তার স্ত্রী মোরশেদার ভাইকে সাড়ে ৪ লাখ টাকা ধার দেয়। সেই থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ ঘটনার দিন মোরশেদার ভাই শাহজাহানের বিদেশ যাওয়ার ব্যাপারে আরও ৫০ হাজার টাকা চায়। এ নিয়ে শনিবার সাড়ে তিনটার দিকে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে মোরশেদা সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মোরশেদার মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুব আলম বলেন, নিহতের বাবা-মা ও ভাইয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের সাথে কথাবার্তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

