গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনও ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, এই হামলার ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই এবং যারা জড়িত রয়েছে তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গাজীপুরের ঘটনায় হাসপাতালে মোট ১০ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের সার্জারি হয়েছে। তার অবস্থা আশঙ্কাশজন , তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হলেও তারা স্ট্যাবল আছেন বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের মাঠে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদি হত্যার ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনই সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিইসি ও স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

