গাজীপুরের টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁর স্ত্রী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো: মুস্তাফিজুর রহমান।
নিহত মো: মাসুদ রানা নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর এলাকার মো: আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি টঙ্গীর পাগাড় এলাকায় মো: নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ে এপ্রিল) রাতে মাসুদের স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান স্ত্রী নার্গিস। খবর পেয়ে পুলিশ আজ দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গাজীপুরের টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

